
আবদুল মালেক সিকদার, রামু
রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা বি আর ডিবির সাবেক চেয়ারম্যান শামশুল আলমের সহধর্মিণী মানজুমান আরা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৫ এপ্রিলে ) রাত ১০ টায় ঢাকাস্থ হেল্থ কেয়ারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি স্বামী , চার ছেলে এক মেয়েসহ আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমার মরদেহ ঢাকার থেকে আনার পর ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরুংলোয়াস্থ স্বামী শামশুল আলমের বাড়িতে রাখা হবে,
আজ শুক্রবার বিকাল ৪ টায় রামু হাসপাতাল গেইটেস্থ ফকিরা মুরা জামে মসজিদে মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। পরে মসজিদ সংলগ্ন সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাযায় সকল শুভাকাঙ্ক্ষীকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বামী শামশুল আলম,
এদিকে রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শামশুল আলমের সহধর্মিণীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ওও রামু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামশুল আলম মন্ডল সহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দদরা।













