শহরে স্বাস্থ্যবিধি না মানায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

0
5
সিবিকে ডেস্কঃ
কক্সবাজার শহরে স্বাস্থ্যবিধি না মানায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিয়া সুলতানা।
তিনি জানান, অভিযানে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় অর্থ দন্ড করা হয়েছে সদর হাসপাতাল রোডে পুলিন সেলুনকে ৫০০ টাকা, রেডিও প্যালস ইলেকট্রনিক্সকে এক হাজার টাকা, লিংক রোডের কাশেম স্টোরকে ৫০০ টাকা, সাজ্জাদ হোসেন স্টোরকে এক হাজার টাকা, ইউনুস ফলবিতান এক হাজার টাকা।  , একই আইনের আওতায় স্বাস্হ্যবিধি না মানায় মাস্কপরিধান না করায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আগেচকরিয়ায় টমটম উল্টে বৃদ্ধ নিহত
পরেবিমানবন্দরে বালু খুঁড়তে গিয়ে ফের মিললো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিপুল গুলি