‘রামুতে সৌদি প্রবাসীর জমি দখল’ শীর্ষক সংবাদের প্রতিবাদ

0
5

বার্তা পরিবেশকঃ
শুক্রবার (৩০ এপ্রিল) দৈনিক কক্সবাজার, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকা এবং কক্সবাজার খবর ডটকম সহ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে ‘রামুর চাকমারকুলে সৌদি প্রবাসীর জমি জবর-দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত এবং মানহানিকর। সংবাদে উল্লেখিত মুঈনা বি মিথ্যা, বানোয়াট তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশে ইন্ধন দিয়েছেন। কারণ জমি জবর-দখলের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বিরোধীয় জমিটি আমার নামে ক্রয় করার লক্ষ্যে আমার পিতা ১৯৯১ সালে জনৈক সুলতান আহমদের নগদ টাকা প্রদান সাপেক্ষে মৌখিক চুক্তি করেন। ১৯৯২ সালে আমার পিতা ইন্তেকাল করেন। পরবর্তীতে পিতার সাথে করা চুক্তি মোতাবেক সুলতান আহমদ ১৯৯৭ সালে আমার নামে জমিটি কবলা দলিল (নং ১৩০০) সম্পন্ন করেন। বর্তমানে আমার নামে এ জমির সৃজিত বিএস খতিয়ান রয়েছে। যার খতিয়ান নং ২৩৯২, দাগ নং ৭৫৩৩।
সংবাদে উল্লেখিত মুঈনা বি স্বামীর নামে এ জমির বিএস খতিয়ার প্রচারিত আছে মর্মে উল্লেখ করেছেন। এ খতিয়ানটি তাদের বসত ভিটে এবং সেটি তাদের ভোগ-দখলেও আছে। যার খতিয়ান নং ২১৯৬। মুঈনা বি নামের এ মহিলার স্বামী এবং আমার খতিয়ান আলাদা হওয়ার পরও তিনি আমাকে ভূমিগ্রাসী উল্লেখ করেছেন, এটা চরম মানহানিকর ও দূঃখজনক। জমিটি দীর্ঘদিন ধরে আমার পিতার দখলে ছিলো। পিতার মৃত্যুর পর থেকে আমি এ জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছি।
ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্য, ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিলে তাতে তিনি রাজি না হয়ে উল্টো অপপ্রচার চালান। বর্তমানে এ জমি নিয়ে মুঈনা বি থানায় অভিযোগ দিলে থানা পুলিশ বিষয়টি সুরাহা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টি সমাধান বিঘিœত করতে এ মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে।
মুঈনা বি এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত। তার স্বামী শিব্বির আহমদ বর্মীয় নাগরিক। তিনি এদেশের কোন ভূ- সম্পদের মালিক হওয়ার যোগ্যতা রাখেননা। তিনি কিভাবে খতিয়ান সৃজন করলেন এবং তার সন্তান কিভাবে এদেশে সরকারি চাকুরি করে তাও সবার কাছে প্রশ্নবিদ্ধ। এলাকার কতিপয় চালাল চক্রের ইন্ধনে মুঈনা বি বেপরোয়া হয়ে আমার জমি জবর-দখলের জন্য সংবাদপত্রে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। তাই আমি উল্লেখিত এ মিথ্যা সংবাদের নিন্দা জানাচ্ছি এবং এ সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
মিজানুর রহমান রাশেল, পিতা-মৃত আবু তাহের
মৌলভী ছালেহ আহমদ পাড়া, চাকমারকুল, রামু।

 

আগেশহরে পথশিশুকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে পুলিশে দিলো ‘নতুন জীবন’
পরেশুক্রবার কক্সবাজার ল্যাবে আরও ৬৬ জনের করোনা শনাক্ত