রামুতে রোজাদার মানুষদের মাঝে ছাত্রলীগ এর ইফতার বিতরণ

0
6

প্রেস বিজ্ঞপ্তিঃ

সিয়াম সাধনা ও আত্মসংযম মাসে কক্সবাজার জেলা ছাত্রলীগ এর মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে কক্সবাজার জেলা ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন এর পক্ষ থেকে রামু উপজেলা ছাত্রলীগ নেতা জিৎময় বড়ুয়ার উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আজ ১০/০৫/২০২১ ইং রামু চৌমুহনী ও বাইপাস চত্বরে রামু উপজেলা ছাত্রলীগ ইফতার বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম উদ্দীন সোহেল, অর্ক বড়ুয়া, মাহমুদুল হাসান বাপ্পী, তনয়, হিমু, উৎপল, ইমন, রনি, অনিক, রাজু, ঈশান সহ প্রমুখ।

জিৎময় বড়ুয়া জানান, পবিত্র রমজান মাসে কক্সবাজার জেলা ছাত্রলীগ এর মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগ এর মানবিক সভাপতি এস.এম সাদ্দাম হোসাইনের পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেন। তিনি করোনা মহামারীতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং বিত্তবানদের অস্বচ্ছল মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করেন।

আগেবাংলাদেশ ‘কোয়াডে’ গেলে ঢাকা-বেইজিং সম্পর্ক যথেষ্ট ‘খারাপ’ হবে: চীনের রাষ্ট্রদূত
পরেমগনামার চেয়ারম্যান ওয়াসিম সর্ম্পকে বিভ্রান্তিমূলক সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ