
রামু প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে নগদ অর্থ বিতরন করেন রামু উপজেলা যুবলীগ। গতকাল ১২ মে বুধবার বিকাল ৪ টার সময় বাইপাস সংলগ্ন রামু পাবলিক কেজি স্কুলের মাঠে অসহায় হতদরিদ্র দের মাঝে এই নগদ অর্থ তুলেদেন রামু উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নবিউল হক আরকান, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ ইউনুসসহ যুবলীগ নেতৃবৃন্দ।













