উখিয়ায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন  উদ্বোধনে স্বাস্থ্য  অধিদপ্তরের উপ-পরিচালক 

0
7
ফারুক আহমদ, উখিয়া 
ভিটামিন  এ খাওয়ান শিশু  মৃত্যুর  ঝুঁকি  কমান ”  এ শ্লোগানকে সামনে রেখে   জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ( ১ম রাউন্ড)   আজ  ৫ জুন  থেকে সারা দেশের ন্যায় উখিয়ায় শুরু   হয়েছে।
শনিবার সকালে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে শিশু কে ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে   জাতীয়  ভিটামিন এ প্লাস  ক্যাম্পেইনের    আনুষ্ঠানিক  ভাবে  উদ্বোধন  করেন  প্রধান অতিথি   স্বাস্থ্য শিক্ষা  অধিদপ্তরের  উপ পরিচালক  ( প্রশাসন) ডাক্তার  মিসবাহ উদ্দিন  আহমেদ।
অপুষ্টিজনিত  রোগ প্রতিরোধ  ও অন্ধত্বের হাত থেকে রক্ষা পেতে স্বাস্থ্য   ও  পরিবার  কল্যাণ  মন্ত্রণালয়  এ ক্যাম্পেইনের  আয়োজন করেছেন।
 ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন    উপজেলা  স্বাস্থ্য ও  পরিবার  পরিকল্পনা  কর্মকর্তা ডা: রনজন বড়ুয়া রাজন।
এ সময়  স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডাক্তার  এহেসান উল্লাহ সিকদার ,  ডাক্তার  ফাহমিদা , ডাক্তার  সাজেদুল ইমরান উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বাস্থ্য  পরিদর্শক ,  সহকারী স্বাস্থ্য  পরিদর্শক ,  ল্যাব টেকনিশিয়ান , নার্স ও স্বাস্থ্য  কর্মী গণ উপস্থিত  ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া  রাজন জানান, এবারের    ৪৬ হাজার ৫ শত ৮৭ জন শিশু কে উচ্চক্ষমতাসম্পন্ন   ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  আগামী  ১৯ জুন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।
আগেসেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন
পরেরামু মেরুংলোয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আজিজুল হক হেলালী আর নেই