
সংবাদ বিজ্ঞপ্তি
সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের উদ্যোগে বিশ^ পরিবেশ দিবস পালন করা হয়েছে। শনিবার (০৫ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যটন শহরের পরিবেশ রক্ষায় সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ গ্রহণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি প্রবীণ সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপা কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এইচ.এম নজরুল ইসলাম।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, মানুষের টিকে থাকার জন্য এই পৃথিবী প্রয়োজন, কিন্তু পৃথিবীর টিকে থাকার জন্য মানুষের প্রয়োজন নেই। আমরা যেভাবে পরিবেশ—প্রকৃতিকে ধ্বংস করছি, বলতে গেলে আমরা আমাদের অস্তিত্বকেই ধ্বংস করে ফেলছি। সুতরাং আমাদের নিজের প্রয়োজনেই পরিবেশ—প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি ওমর ফয়েজ হৃদয়, সাধারণ সম্পাদক ইফাজ উদ্দিন ইমু, সহ—সভাপতি রাশেদুল আবেদিন, মোকাদ্দেস, আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল আলম, শাহরিয়ার প্রিয়, পরিবেশ বিষয় সম্পাদক ফাহামিদুল আলম হৃদয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার নাফিজ, অর্থ বিষয়ক সম্পাদক আসিফুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক মামুন রশিদ, বেলাল প্রমুখ।













