নাইক্ষ্যংছড়িতে গাঁজাসহ টমটম চালক আটক

0
3

জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১কেজি ৮০০গ্রাম গাঁজাসহ শফিক অাহমদ (২১) নামের টমটম চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ জুন ) সকাল সাড়ে ৭টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইনিয়নের ৫নং ওয়ার্ড বেতবুনিয়া বাবুর পানের দোকানের সামনে থেকে এ গাঁজা আটক করা হয়। শফিক অাহমদ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে জানান নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি তদন্ত শরীফ ইমনে অালম ।

আটক শফিক অাহমদ উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গয়ালমারা এলাকার রাজ্জাক অালীর ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজার চালান নিয়ে ঘুমধুম গ্রাম হয়ে চট্রগ্রাম দিকে যাচ্ছে। এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ( ওসি) মুহাম্মদ অালমগীর হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে গাঁজা নিজের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ উপজেলাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আগে‘চকরিয়া পৌর মেয়র আলমগীর ও আ.লীগ সম্পাদক আতিকের উপর সন্ত্রাসী হামলা’
পরেদুই গোলে এগিয়ে থেকেও জয় পেল না মেসির আর্জেন্টিনা