নাইক্ষ্যংছড়িতে ইলেকট্রনিক দোকান পুড়ে নগদ টাকা সহ ক্ষয়ক্ষতি ৩০ লক্ষ টাকা

0
4

 

জাহাঙ্গীর অালম কাজল,নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের সামনে একটি ইলেকট্রনিক দোকান আগুনে পুড়ে গেছে। দোকান থাকা সমস্ত মালামাল ও নগদ টাকা সহ ক্ষয়ক্ষতির পরিমান অনু মানিক ৩০ লক্ষ টাকা বলে জানা গেছ। মঙলবার ৮ জুন ২০২১ইং রাত ১০ টা ৪৫ মিনিটের সময়, এ আগুনের সুত্রপাত বলে স্হানীয় সুত্রে জানা যায়। পুড়ে জাওয়া দোকানের মালিক রুপন নাথ জানান সে প্রতি দিনের ন্যায় রাত ১০টা ২০ মিনিটে দোকান বন্ধ করে মাত্র বাড়িতে ঢুকে পাশ্ববর্তী দোকান দার জয়নাল তাকে ফোন করে বলে তার দোকানে আগুন দেখছে। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে ছুটে আসেন নাইক্ষংছড়ি থানা’র ওসি তদন্ত শরীফ ইবনে অালম, এস আই নুরুল ইসলাম সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, কুটুমবাড়ি রেষ্টরেন্টের স্বত্বধিকারী সাইফুদ্দিন বাহাদুর, নাইক্ষংছড়ি প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, ব্যবসায়ী নুরুল ইসলাম সহ স্হানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশানের এবং স্হানীয়দের প্রচেষ্টায় বাকি দোকান গুলো বেছে গেলেও পুড়ে জাওয়া দোকানের মালিক নির্শ প্রায়। সংবাদ লিখা পর্যন্ত কোন ব্যাক্তি বা সংগঠন সাহায্য এগিয়ে আসেনি।

আগেআম খেলে কি ওজন বাড়ে?
পরেউখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে  ত্রানে চাল ভর্তি ট্রাক সহ পাচারকারী  আটক