
আবুল কাশেম সাগর,রামু
মুজিববর্ষ উপলক্ষ্যে রামুতে ভূমিহীন -গৃহহীন ১৭৫ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। রবিবার৷ ( ২০ জুন) সাড়ে ১১টায় রামু উপজেলা পরিষদ কনাফারেন্স রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন পরবর্তী এসব অসহায় পরিবারকে ঘর বুঝে দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মোঃ আবু সুফিয়ান, বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, সহকারী কমিশনার ভূমি মোঃ সরওয়ার উদ্দিন।
উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপ কমর্কর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া,
ভাইস চেয়ারম্যান মো: সালাহ উদ্দিন, আফসানা জেসমিন পপি, জেলা পরিষদ সদস্য শামসুল আলম মন্ডল, রামু থানার ওসি তদন্ত অরূপ কুমার চৌধুরী, ফতেখাঁকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমসহ, রামু জেলা বিভিন্ন শ্রেণির কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জমি ও ঘর পেলে উপকারীভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।













