করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করলো কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাব

0
9
প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজারে সাধারণ পেশাজীবি, টমটম চালক, মাস্কবিহীন সড়কে চলাচল ব্যক্তিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে৷
আজ রবিবার (২৭জুন) সকাল থেকে কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ও বেসরকারি এনজিও সংস্থা অগ্রযাত্রার সহযোগিতায় পৌরসভা কার্যালয়ের সামনে এই মাস্ক বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে ১হাজার করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করা হয়।কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ নেজাম উদ্দিন জানান, এই করোনাকালিন সময়ে মাস্ক পড়া আমাদের জন্য বিশেষ দরকার।নিজেকে সুরক্ষা রাখতে মাস্ক কাজ করে।আমাদের এই করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণের মাধ্যমে একহাজার মানুষ আজ মাস্ক পরিধান করলো।
বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলা ভিশন এর স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন,  কক্সবাজার জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি, ওয়ান নিউজ এর বার্তা সম্পাদক মোঃ নেজাম উদ্দিন,যুগ্ন আহবায়ক দৈনিক রূপালী সৈকত এর ভারপ্রাপ্ত সম্পাদক আবুল হাসেম,দৈনিক রূপালী সৈকত এর নির্বাহী সম্পাদক শেখ সেলিম, মুক্তির বানীর সম্পাদক আনোয়ারুল ইসলাম সিকদার,মোঃ সেলিম, এইচ এম আমান, দৈনিক আজকের  দেশবিদেশ এর রামু প্রতিনিধি মোঃ শওকত, আহবায়ক কমিটির সদস্য কক্সটিভি স্টাফ রিপোর্টার মোঃ সাইদুজ্জামান,দৈনিক কক্সবাজার বার্তা রামু প্রতিনিধি কফিল উদ্দিন,আমিন উল্লাহ,জাফর প্রমুখ।
আগেচট্টগ্রামে একদিনেই ৭ জনের মৃত্যু, শনাক্ত বেড়ে ৩০০
পরেযাত্রা শুরু করলো কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশন