
নিজস্ব প্রতিবেদকঃ
বুধবার ৩০ জুন কক্সবাজার মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে সর্বশেষ ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় ১৫জন বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকসহ ৭৫জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ৭১ জন। ফলোআপ রোগী আছে ৪ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রামক ব্যাধি ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো. শাহজাহান নাজির এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ৬৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫৮২ জনের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে কক্সবাজার সদরের বাসিন্দা ১৯ জন, উখিয়ার বাসিন্দা ১১ জন, রামুর বাসিন্দা ১ জন, টেকনাফের বাসিন্দা ৮ জন, চকরিয়ার বাসিন্দা ৪ জন, পেকুয়ার বাসিন্দা ৩ জন, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ২ জন ও বান্দরবানের বাসিন্দা ৮ জন।













