রামুতে কঠোরভাবে লকডাউন পালিত

0
4

 

কফিল উদ্দিন, রামু

করোনা ভাইরাসের বিস্তার রোধে বৃহস্পতিবার থেকে পরবর্তী ৭ দিন কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এটি বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কারণে সকাল থেকে রামু উপজেলার বিভিন্ন মূল সড়ক ও এলাকার পাড়া-মহল্লায় তেমন কোনো লোকসমাগম দেখা যায়নি। সকাল থেকেই রাস্তায় কঠোর অবস্থানে রয়েছে রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমা ও সহকারর কমিশনার ভুমি সরওয়ার উদ্দিনের নেতৃত্বে রামু ক্যান্টনমেন্টের সেনাবাহিনী, রামু থানা পুলিশ,বাংলাদেশ রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

সরেজমিন পরিদর্শনে দেখা মেলেছে চারিদিকে একদম নিরব নিস্তব্ধতা,নেই কোনো মানুষের আনাগোনা,গোটি কয়েক মানুষ তাদের জরুরি কাজ মেঠাতে বের হয়েছেন। বলা বাহুল্য সরকার কতৃক ঘোষিত লকডাউন বাস্তবায়নের মাঠে প্রশাসন কঠোর অবস্থানে থাকার কারনে লোকসমাগম ও যানচলাচল বন্ধ রয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রণয় চাকমা জানান, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ,বাংলাদেশ রোভার স্কাউটস ও আনসার ব্যাটালিয়নকে সাথে নিয়ে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিম গঠন করে রামু চৌমহনী স্টেশন,বাইপাস ফুটবল চত্বর,রামু চাবাগান স্টেশন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে,এবং লকডাউন বাস্তবায়ন সতর্ক অবস্থায় থাকা হয়েছে। এবং সর্বাত্মক মোবাইল কোর্ট পরিচালনা করে যারা বিধি নিষেধ অমান্য করছেন তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।

তাছাড়া রামুর প্রধান সড়কগুলোতে কিছু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স,সহ জরুরি চিকিৎসা কাজে জড়িত কর্মী আনা-নেওয়ার গাড়ি, বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের গাড়ি ও সংবাদমাধ্যমের গাড়ি চলতে দেখা গেছে। তবে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কঠোর ভূমিকা লক্ষ্য করা গেছে। যার ফলে তারা প্রায় প্রত্যেকটি গাড়ি চেক করার চেষ্টা করছেন। তারাও প্রত্যাশা করেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে রামুবাসী তাদের সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান স্থানীয় সচেতন মহল।

প্রসঙ্গত, সম্প্রতি দেশের করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় গত সোমবার থেকেই সারা দেশে গণপরিবহন, শপিং মল, মার্কেটসহ বেশ কিছু কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

আগেচবি উপাচার্য ড. শিরীণ আখতার অসুস্থ, হাসপাতালে ভর্তি
পরেঈদগাঁওতে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভেসে গেল ১০ যুবক