ব্রাজিলের পরাজয়ে নয়, অন্য কারণে বিষপান করেছে রামুর সেই যুবক

0
4

সিবিকে ডেস্কঃ

কোপা আমেরিকার খেলায় আর্জেন্টিনার নিকট ব্রাজিল হেরে যাওয়ার কারণে নয়, অন্য ব্যাপারে রাগের মাথায় আমি বিষপান করেছি। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি নাকি খেলার কারণে বিষপান করেছি। তা সঠিক না।

রবিবার (১১ জুলাই) দুপুরে সরল স্বীকারোক্তি দিয়েছেন বিষপান করা যুবক কামাল হোসেন। সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

কামাল বলেন, বিষপান করার সংবাদ সঠিক নয়। খেলার প্রতি আমার তেমন আগ্রহও নেই।

কামাল হোসেন রামুর উত্তর চাকমারকুলের আমির হোসেনের ছেলে।

রবিবার (১১ জুলাই) সকালে সে বিষপান করে।

প্রথমে তাকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সে বর্তমানে আশঙ্কামুক্ত বলে চিকিৎসকসুত্রে জানা গেছে।-সিবিএন

আগেটেকনাফে র‍্যাবের হাতে ২০ হাজার ইয়াবা ও অস্ত্র সহ আটক-১
পরেউখিয়ায় নারীসহ আটক ২, ইয়াবা উদ্ধার