প্রবীণ শিক্ষক মাষ্টার মোহাম্মদ হোসাইনের ইন্তেকাল, মঙ্গলবার সকাল ১০টায় জানাযা

0
7

 

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সাবেক প্রবীণ শিক্ষক, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, রামু কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সওদাগর পাড়া নিবাসী মাষ্টার মোহাম্মদ হোছাইন ১৯ জুলাই ( সোমবার) বিকাল ৪ টা ১৫ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি সহধর্মিণী, পাঁচ ছেলে, চার মেয়ে, অনেক ছাত্রসহ বহু গুণগ্রাহী রেখে যান। ২০ জুলাই (মঙ্গলবার) সকাল ১০ টায় উখিয়ারঘোনা সওদাগর পাড়া স্টেশন সংলগ্ন মাঠে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
প্রবীণ শিক্ষক ও বিশিষ্ট এ সমাজসেবকের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সাবেক শিক্ষক মাষ্টার মোহাম্মদ হোসাইনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, এ মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, উস্তাযুল হাদীস মাওলানা আব্দুল খালেক কওছর, শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, মাদ্রাসার প্রাক্তন ছাত্র, লম্বরীপাড়া দারুল কুরআন নূরানী একাডেমীর পরিচালক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর প্রমুখ।
তাঁরা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আগেবয়স ৩০ বছর হলে নেওয়া যাবে করোনার টিকা
পরেআবদুল আলী সিকদার বংশের নাসির উদ্দিন বুচ্ছু ইন্তেকাল : দাফন সম্পন্ন