
ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রামু উপজেলা ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল।
২১জুলাই রোজ বুধবার মুসলমান ধর্মের ধনি ও সামর্থবান মানুষের উপর ফরজ কুরবানী যা কেউ গরু,ছাগল,দুম্বা বা উঠ জবেহ করার মাধ্যমে ও কুরবানী দেওয়ার আগে সালাত আদায়ের মাধ্যমে পবিত্র ঈদুল আজহা পালিত হয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজার জেলা সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ভাইয়ের পক্ষ থেকে শাহিন সরওয়ার কাজল জানিয়েছেন রামু ও কক্সবাজার জেলার সকল মানুষ কে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এ বিষয়ে শাহিন সরওয়ার কাজল কক্সবাজার প্রতিনিধি কে বলেন আগামী বুধবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান চলমান মহামারি করোনা ভাইরাস যাতে আরো ছড়িয়ে না পড়ে তার জন্য আমরা সবাই সামাজিক দুরত্ব বজায় স্বাস্থবিধি মেনে পবিত্র ঈদুল আজহা পালন করবো।
এই ঈদুল আজহায় সকল স্কুল, প্রতিষ্ঠান এবং ইউনিয়ন,ওয়ার্ড প্রবাসী সহ সকলকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই মিলে সুন্দর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করতে পারে ও ঈদুল আজহা’র শিক্ষা বাস্তব জীবনে ধারণ করার তাওফিক দান করে।
পাশাপাশি দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক এই কামনা করেছেন। বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক-আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি। পরিশেষে আবারো সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
শুভেচ্ছা বার্তা-:
শাহিন সরওয়ার কাজল
বাংলাদেশ ছাত্রলীগ রামু উপজেলা শাখা।













