রামুতে কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা

0
7

আবুল কাশেম সাগর,রামু

মহামারি করোনাভাইরাস সংক্রম রোধে ঈদ পরবর্তী ২৩ জুলাই শুক্রবার ভোর ৬ টা হতে ৫ আগষ্ট রাত ১২টা পর্ষন্ত সরকারের দেয়া ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রামু উপজেলা প্রশাসন।

লকডাউন বাস্তবায়নে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ডে বসানো হয়েছে তল্লাসী চৌকি। বিজিবি, আনসার সদস্য, রোবার স্কাউট সদস্য, নৌ বাাহিনী সদস্যসহ সেনা ঢহল লক্ষ্য করা গেছে।

সকাল থেকে চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়কে যান চালাচল লক্ষ্য করা যায়নি। তবে কিছু কিছু জনসাধারণ পায়ে হেটে চলাচল করতে দেখা গেছে। আইন – শৃংখলা বাহিনীর কঠোর তৎপরাতায় সড়কে সিএনজি, মোটর সাইকেল চালকদের পড়তে হয়েছে বাধার সম্মুক্ষিণ।
কঠোর লকডাউনের বিধি ভঙ্গ করে
বিয়ে সংক্রান্ত সীমিত যাত্রী ও মাল পরিবহন করায় এক মাইক্রোবাস চালককে নগদ ১ হাজার টাকাসহ সর্বমোট ৩ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান,
জনস্বার্থে সরকারের দেয়া ১৪ দিন কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
আমরা চাই প্রয়োজন ছাড়া মানুষ যাতে ঘর থেকে বের না হয়। সরকারী নির্দেশনা মত স্বাস্থ্য বিধি মানার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

আগেকঠোর বিধিনিষেধের প্রথম দিনে ১৩৬ জনকে ৬৪৪৫০ টাকা জরিমানা
পরেপ্রথমদিনে উখিয়ায় কঠোর অবস্থানে প্রশাসন