
এইচ,এম,বদিউর রহমান বদি, রামু
রামুতে সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলের পক্ষে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন রামু উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বশর বাবু।
জানা যায় টানা বর্ষনে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে ৭ টি ওয়ার্ড যার মধ্যে রয়েছে কাউয়ারখোপ ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড ৬ নং ওয়ার্ড ৫ নং ওয়ার্ড ৪ নং ওয়ার্ড অপর দিকে মনিরঝিল ১ নং ওয়ার্ড ২ নং ওয়ার্ড ৩ নং ওয়ার্ড অত্র এলাকায় গতকাল রাত থেকে বন্যার পানিতে ডুবে গেছে প্রায় ঘরবাড়ী। আশ্রয়হীন হয়ে গেছে অত্র এলাকার হাজার হাজার মানুষ। বন্যা উপলক্ষে সরকারি ভাবে কোন সাহায্য সহযোগীতা অত্র বন্যা কবলিত এলাকার মানুষ পাইনি এখনো।খবর পেয়ে সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল বন্যা কবলিত এলাকার অসহায় মানুষদের সহযোগীতার জন্য ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়ে বন্যা কবলিত এলাকার মানুষের খোঁজ খবর নেন পাশাপাশি অসহায় কিছু মানুষের মাঝে ত্রান বিতরণ করেন। সাবেক সাংসদ লুৎফর রহমান কাজলের পক্ষে প্রতিনিধি হিসাবে বন্যা পরিদর্শনে আসেন রামু উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু সাথে ছিলেন রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আহমেদ আরও উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন বি,এন,পির সভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক হানিফ জিহাদি সাংঘটনিক সম্পাদক মোশারফ হোসেন সোহাগ যুবনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহবায়ক এইচ,এম,বদিউর রহমান বদি সদস্য সচিব সাব্বির হোসেন বাদশা ছাত্রনেতা আবু রায়হান সহ বি,এন পির অসংখ্য নেতৃবৃন্দ।বন্যা পরিদর্শন শেষে রামু উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আবুল বাশার বাবু বলেন ইনশাআল্লাহ আমরা পরিস্থিতি দেখতে আসলাম আমাকে আমাদের নেতা কক্সবাজার জেলার মাঠিও মানুষের প্রিয়নেতা সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল পাটিয়েছেন বন্যার পরিস্থিতি দেখার জন্য এবং ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করার জন্য ইনশাআল্লাহ আশা করি আমরা বন্যা কবলিত অসহায় মানুষের জন্য যতটুকু সম্ভব খাদ্যের ব্যবস্থা করবো শিগগিরই।













