রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত

0
8

 

কফিল উদ্দিন, রামু

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রামু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসুচির মাধ্যমে ভাব গাম্ভীর্যের সাথে পালন করা হয়েছে।

রোববার ১৫ আগস্ট সকাল ০৯ ঘটিকার সময় সকলে কালো ব্যাজ ধারন রামু উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে শুরু হয় উপজেলা প্রশাসন রামুর জাতীয় শোক দিবস পালনের কর্মসুচি। কর্মসুচির অংশ হিসাবে জাতীয় ও মুজিব শতবর্ষে পতাকা উত্তোলনের পর বনবিড়াল রামুর সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়।

পরে অতিথিরা উপজেলা পরিষদ হলরুমে দোয়া ও আলোচনা সভায় মিলিত হন। আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী অফিসার বাবু প্রনয় চাকমা,বিশেষ অতিথির হিসাবে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিগ্যান চাকমা,রামু থানার ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,পুরুষ ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন সহ সংলিষ্টরা বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান,যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। সব শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্নারমাগফেরাত কামনা করা হয়।

তাছাড়া রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামু থানা পুলিশ,রামু ক্রসিং হাইওয়ে থানা,রামু সরকারি কলেজ,রামু ফায়ার সার্ভিস স্টেশন,বাংলাদেশ আনসার বাহিনী,ইসলামী ফাউন্ডেশন রামু সহ উপজেলার সকল দফতরের পক্ষ থেকে জাতীর জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

আগেআলহাজ্ব শফিকুর রহমান কোম্পানির নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল
পরেরামুতে শোক দিবসে যুবলীগনেতার ব্যতিক্রমধর্মী উদ্যেগ