রামুতে শোক দিবসে যুবলীগনেতার ব্যতিক্রমধর্মী উদ্যেগ

0
4

 

এম,আবদুল্লাহ আল মামুন:

রামুতে শোক দিবসে বঙ্গবন্ধুর নামে বাকখালী নদীর ভাঙ্গন থেকে মসজিদ মাদ্রাসা রক্ষায় স্ব উদ্যেগে বল্লি স্পার স্হাপন করেছে উপজেলা যুবলীগের সহসভাপতি ওসমান সরওয়ার মামুন,
জন কল্যানকর এই ব্যতিক্রম ধর্মী উদ্যেগকে স্বাগত জানিয়েছে স্হানীয় সাধারন মানুষ।

উপজেলার পুর্ব কাউয়ারখোপ বনরুপা পাড়াস্হ জামে মসজিদ ও নুরানী মাদ্রাসা বাকখালী নদীর করাল গ্রাসের মুখে পড়ে।
গত মাসের প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের বাকখালী নদীর পানির স্রোতে মাদ্রাসা ও মসজিদের দক্ষিন পার্শ্ব ভেঙ্গে নদী গর্ভে চলে যায়,
এতে ধর্মীয় এই প্রতিষ্টান দুটির তলার মাঠি ধ্বসে গেলে হুমকীর দেখা দেয়,
,একটু বৃষ্টি হলে নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই প্রতিষ্টান গুলো নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়,
টিক সে সময়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের দিনে কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চবিদ্যালয়ের সভাপতি প্ওসমান সরওয়ার মামুনের নেতৃত্বে ও পুরো গ্রামের মানুষ এক হয়ে ভাঙ্গন স্হলে নিজেদের উদ্যেগে বল্লি স্পার স্হাপন কাজ শুরু করে,
ওই কাজের উদ্ভোধনী বক্তব্যে ওসমান সরওয়ার মামুন বলেন জাতীর জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীনের পর তিনি স্বপ্ন দেখতে এইদেশ কখন স্বয়ংসম্পুর্ন হবে,কিন্তু ঘাতকরা তাকে স্বপরিবারে হত্যা করলেও তারই উত্তরসুরী বঙ্গ কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে আজ এই দেশ মধ্যেম আয়ের দেশে পরিগনিত হচ্ছে,
তিনি আরো বলেন প্রতিবছর এই দিনে অন্তত এভাবে একটি ভালো কাজের মধ্যে দিয়ে এগিয়ে আসা উচিত,
তিনি কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের মাধ্যেমে নদী ভাঙ্গন নিরোধে স্হায়ী পদক্ষেপ গ্রহনের প্রত্যয় ব্যক্ত করেন, এছাড়া
তিনি এই উদ্যেগে সাড়া দেয়ায় প্রবাসী মাওলানা কামাল হোসেন সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,

এসময় উপস্হিত ছিলেন কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার, প্রবীন শিক্ষক ওসমান গনী, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ,আবদু শুক্কুর মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আলম, মাওলানা হাবিব উল্লাহ,মাওলানা আবদুল হক, মোঃ নুরুল আলম সওঃ, তারেক আহমদ আজিজুল হক, মোঃ আবুল ফজল, মোঃ কাসেম সওঃ মাস্টার মোঃ মোস্তফা, মাস্টার মোঃ আবদুল্লাহ, মাস্টার ছৈয়দ আলম, মাস্টার সরওয়ার আলম,সহ স্হানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ,
এসময় উপস্হিত এলাকাবাসীর মাঝে দুপুরের খাবার দেয়া হয়।

আগেরামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত
পরেকাবুল সরকারের পতন: দেশ ছাড়লেন আফগান প্রেসিডেন্ট