
বার্তা পরিবেশকঃ
‘ডে নাইট নিউজ’ নামক একটি অনলাইন পোর্টালে ‘রামু জোয়ারিয়ানালায় বাবা ছেলে ইয়াবা মা মেয়ে দেহ ব্যবসা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি চরম আপত্তিকর, মানহানিকর, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রনোদিত। এমনকি সংবাদে আমার স্কুল পড়–য়া মেয়ের ছবিও সংযুক্ত করা হয়েছে। কোন প্রকার তথ্য প্রমান ছাড়াই কল্পকাহিনীর মতো এভাবে সংবাদ প্রকাশ করে সংবাদপত্রের আইন সংঘন করা হয়েছে। পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে এমন আপত্তিকর সংবাদ প্রকাশ করার ঘটনায় আমি বিষ্মিত ও হতবাক হয়ে পড়েছি। আমার পরিবারের সদস্যরাও এতে বিমর্ষ হয়ে পড়েছে।
সংবাদপত্র তথা গণমাধ্যম জাতির বিবেক। কিন্তু একজন স্কুল পড়–য়া শিক্ষার্থী ও তার মাকে দেহ ব্যবসায়ি উল্লেখ করে ছবি সহ সংবাদ প্রকাশ কতটুকু যুক্তিযুক্ত। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ‘ডে নাইট নিউজ’ অনলাইন পোর্টাল এ ব্যাপারে যথাযথ প্রদক্ষেপ না নিলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।
ছৈয়দ মিয়া,
পিতা-মৃত কবির আহমদ
নাদেরপাড়া, জোয়ারিয়ানালা, রামু।













