রামুতে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেপ্তার 

0
7
মোঃ সাইদুজ্জামান সাঈদঃ
রামুতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অভিযানে সাজাপ্রাপ্ত ৩  আসামীকে গ্রেফতার করা হয়েছে।
২৫ আগস্ট বুধবার ভোররাতে  গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি  মোহাম্মদ ফরহাদ আলীর  দিক নির্দেশনায় এএসআই মোহাম্মদ নোমান হোসেন সঙ্গীয় ফোর্স   কনস্টেবল ওমর ফারুক,  রাকিব, শহীদুল্লাহ, আব্দুল মালেক, অপজীত দে অভিনব কায়দায় অভিযানে নেমে গ্রেফতার করেছেন  সাজা পরোয়ানাভুক্ত ৩ জনকে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ আলী এ প্রতিবেদক কে জানান,গর্জনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জাউচপাড়া এলাকার মৃত কবির আহমদের সন্ত্রাসী মোঃ ফারুক জিআর ৫৪/১৪ ৬ মাসের সাজাভুক্ত পলাতক আসামী একই সাথে বিজ্ঞ আদালত  ৫ হাজার টাকা জরিমানা ও করেন সন্ত্রাসী মোঃ ফারুক কে। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্নগোপনে থাকলে ও  এ এস আই মোহাম্মদ নোমান উদ্দীনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে পুলিশের জালে ধরা পড়ে সন্ত্রাসী ফারুক।
একই ভাবে একই ইউনিয়নের শাহ মোহাম্মদ পাড়ার পুর্ব জুমছড়ি এলাকার বনখেকো আলী আহমদের পুত্র আদালতের ৬ মাসের সাজা ও ৫ হাজার টাকা জরিমানা ভুক্ত পলাতক সাজাভুক্ত আসামী আবদুন নবী (৩৭) কে বিশেষ কায়দায় ২৫ আগস্ট রাতে গ্রেপ্তার করতে সক্ষম হন এএসআই মোহাম্মদ নোমান উদ্দীন নেতৃত্বে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির বিশেষ টিম।
একই রাতে গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল গ্রামের হাজী সোলতান আহমদের পুত্র মৌলভী শামসুল ইসলাম বাবুল ৩ মাস বিনাশ্রম কারাদন্ড -সাজাভুক্ত পরিবারিক মামলা নং ৩৯/০৫ এবং গ্রেপ্তারী পরোয়ানা ভুক্ত জিআর মামলা ৭/১৯।
সে পুলিশের চোখ কে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন শেষমেশ  এ এস আই মোহাম্মদ নোমান উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মৌলভী শামসুল ইসলাম বাবুল ও গ্রেপ্তার হন।
আগেকারও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ-সম্পত্তি ক্রোকের ক্ষমতা দুদকের নেই: হাইকোর্ট
পরেপরীমণির জামিনের জন্য হাইকোর্টে আবেদন