এনএসআই ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক

0
7

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার জেলা এনএসআই ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। ২৬ আগষ্ট বিকাল সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে  সদর উপজেলার খুরুলিয়া  সিকদার পাড়ায় অভিযান চালিয়ে মোঃ নুরুল আবছারের বাড়ি থেকে ২০৮০ পিস ইয়াবা সহ একজন পুরুষ ও দুইজন মহিলাকে আটক করা হয়।

এসময় অভিযান দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মোঃ নুরুল আবছার ইয়াবা ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ির পাশ্ববর্তী দেয়াল টপকিয়ে পালিয়ে যান। এসময় ইয়াবা প্যাকেট করার ৮টি প্লাস্টিক টেপ ও নগদ ১৫০ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, জয়পুরহাটের বাগজানা আঠাপাড়া এলাকার মোঃ হকের পুত্র মোঃ লিটন (৩৫)। সোনিয়া(২৭), পিতাঃ খোকন, স্বামীঃ মনির
সাংঃ কালিকাপুর, মাদারীপুর ও   আছিয়া বেগম (৫৫), স্বামীঃ মৃত মোঃ খালেক সাংঃ কালিকাপুর, মাদারীপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ঢাকা জেলার মোহাম্মদপুরের শহীদুল ইসলাম নামক জৈনক ব্যক্তির ইয়াবা বহন করার জন্য কক্সবাজার এসেছেন মর্মে জানান। আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তানান্তর করা হয়।

 

আগেউখিয়ায় করোনা-ডেঙ্গু সচেতনতায় হাসিঘর ফাউন্ডেশনের মাস্ক ও লিফলেট বিতরন
পরে২৮ আগষ্ট জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা