
আবুল কাশেম,রামু
রামু চৌমুহণী নিউ সনি জুয়েলার্স থেকে ক্রেতা সেজে প্রায় ৭ভরি ওজনের স্বর্ণ লুটে নিয়েছে চোর সিন্ডিকেট। মালিক কতৃপক্ষ লুটে যাওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৬লক্ষ টাকা বলে জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে চৌমুহণী ষ্টেশনের আমিন মার্কেটে এই ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৩টার দিকে ক্রেতা সেঁজে নারী পুরুষ মিলে ৫/৬জনের একটি সিন্ডিকেট নিউ সনি জুয়েলার্সে আসে। এসময় চোর সিন্ডিকেট এর একদল দোকানে থাকা কর্মচারীদের স্বর্ণ দেখাতে ব্যাস্ত করে ফেলে। এক পর্যায়ে চোরের দল অভিনব কৌশল অবলম্বন করে সু কেশ এ থাকা বিভিন্ন ওজনের ৬টি স্বর্ণের বালা লুটে নেয়। দোকান কর্মচারীরা টের পেয়ে চোরদের ধাওয়া দিলেও সিন্ডিকেট এর কোন চোরকে তারা ধরতে পারেনি। এঘটনায় রামুর স্বর্ণ ব্যাবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। উল্লেখ্য নিউ সনি জুয়েলার্স এর মালিক স্বপন ধর বলে জানা গেছে।













