রামুতে উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার ৮ বনকর্মী

0
8

আবুল কাশেম, রামু
রামুর জোয়ারিয়ানালায় বন বিভাগের জায়গা দখল মুক্ত করতে গিয়ে দুই রেঞ্জ কর্মকর্তাসহ ৮জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে আশংকা জনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা করা হলেও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছে জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহামুদ হাওলাদার টিপু, পিএম খালি রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার, বন প্রহরী বাসুদেব বণিক, অসিত কুমার সরকার।

ঘটনার বিবরণে জানা যায়, জোয়ারিয়ানালা রেঞ্জের অধীনে পুর্ব জোয়ারিয়ানালা ফাক্রিঘোনা এলাকার ফরিদুল আলম এর পুত্র মোহাম্মদ ফয়সাল ২০শতক জায়গায় মুরগির খামার স্থাপন করেন। বন ভিভাগের দাবী, জায়গাটি বন বিভাগের অধীনস্থ হওয়ায় ফয়সালকে বাঁধা দেওয়া হয়। খামার স্থাপনে বাঁধা দিলেও বিভিন্ন ভাবে বাধা উপেক্ষা করে পরিপুর্ণ মুরগির খামারটি তৈরি করেন মোহাম্মদ ফয়সাল। দখলকৃত বন বিভাগের জায়গা উদ্ধারের জন্য ৪সেপ্টেম্বর শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহামুদ হাওলাদার টিপুর নেতৃত্বে উচ্ছেদ অভিযানে চালায় বন বিভাগ। এসময় সংঘবদ্ধ লোকজ উচ্ছেদকারীদের উপর হামলে পড়ে। এহামলার ঘটনায় দুই বন কর্মকর্তাসহ ৮জন আহত হয়। আহতদের মধ্যে জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহামুদ হাওলাদার টিপু, পিএম খালি রেঞ্জ কর্মকর্তা আবদুল জব্বার ও বন প্রহরী বাসুদেব সরকারের অবস্থা আশংকা জনক বলে জানা যায়।

এদিকে খামার স্থাপনকারী মোহাম্মদ ফয়সাল জানান, খামার স্থাপন করা ২০শতক জায়গা আমার পৈত্রিক সুত্রে খতিয়ান ভুক্ত। যার মাদার খতিয়ান নং ৩৬৩ এবং সৃজিত খতিয়ান নাম্বার ১৫৬৫, বিএস দাগ নাম্বার ৮৫৯৩/৯৪। এই জায়গায় দীর্ঘ সময় ধরে খামার স্থাপন করে আসলেও কোনদিন বন বিভাগ বাধা দেয়নি। সম্প্রতি খামার স্থাপন কার্যক্রম শেষ হওয়ার আগে আমার কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করলে টাকা দিতে অস্বীকার করায় রাতের আঁধারে এসে রেঞ্জ কর্মকর্তা খামারটি ভেঙ্গে দেয়। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাদের উপর হামলা চালায়। এখানে আমাদের কোন সম্পৃক্ততা ছিলোনা।

হামলার ঘটনার পরপরই ডিএফও, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌছান এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সচেতন মহল বনের জমি দখলকারী ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আগেকবর নিয়ে রাজনীতি নাকি রাজনীতির কবর
পরেজাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত