
সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি , মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পাঠকসমাদৃত দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন, রামু লেখক ফোরামের উপদেষ্টা, বিশিষ্ট প্রাবন্ধিক, সমাজ ও রাজনীতি বিশ্লেষক আখতারুল আলম, মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, এড. হোছাইন আহমদ আনছারী, মাওলানা কাযী এরশাদুল্লাহ, এস. মোহাম্মদ হোসেন, প্রভাষক মনির আহমদ, মাওলানা আতাউর রহমান, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ সরওয়ার, অর্থ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ জায়নুল আবেদীন, নির্বাহী সদস্য খলিলুল্লাহ ফুরকান আমেল, মুহিব্বুল মোক্তাদির তানিম, মুহাম্মদ আব্দুল আজিজ, সহযোগী সদস্য অলিউল্লাহ আরজু, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ হোসাইনী প্রমুখ।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবীণ ও স্বজ্জন ব্যক্তিত্ব আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম ছিলেন, জেলার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, প্রাজ্ঞ সাংবাদিক ও প্রবীণ সম্পাদক। জেলার সংবাদপত্র অঙ্গনের সবার জন্য বটবৃক্ষতুল্য একজন অভিভাবক ছিলেন তিনি।
আমরা আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।













