
মোঃ নাছির উদ্দিন,রামু
কক্সবাজারের রামুতে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে শিক্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫সেপ্টেম্বর) সকাল ১০টার সময় রামু বাইপাস্থ অফিস কার্য্যলয়ে হেল্প কক্সবাজার এর নির্বাহী পরিচালক আবুল কাসেম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিক প্রকল্প হেল্প কক্সবাজার এর উপজেলা ম্যানেজার সাদিকুল ইসলাম, ইপসা এর ফিল্ড অফিসার সাহাব উদ্দিন রনি,
ইপসা হেল্প কক্সবাজার এর ফাইনেন্স ম্যানেজার মোঃ আসলাম,ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর মরিয়ম বেগম। এতে বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।













