
টেকনাফ প্রতিনিধিঃ
সোমবার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকা থেকে ইয়াবা, অস্ত্র, কার্তুজ ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ হোয়াইক্যং সাতঘরিয়া পাড়া এলাকার মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ (২০), নুর বশরের ছেলে আবুল বশর (২৯) ও আলী করিমের স্ত্রী খালেদা খানম(৩৮)।
টেকনাফ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকায় তারই নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর বিশেষ জোনের সদস্য ও র্যাব-১৫ সিপিসি টেকনাফের ৬ জন সদস্যের সহযোগীতায় যৌথ কমান্ড গঠন করে।













