কক্সবাজার শহরে রিসোর্ট থেকে ১২ তরুণ-তরুণী আটক

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরের বিভিন্ন রিসোর্টে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে আটক করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। তাদের মধ্যে সাতজন তরুণ ও পাঁচজন তরুণী। প্রত্যেকে অসামাজিক কাজে লিপ্ত ছিল।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে হোটেল-মোটেল জোন থেকে তাদের আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, কয়েকটি অভিযোগের ভিত্তিতে কক্সবাজার হোটেল-মোটেল জোনের কটেজে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আগেমহেশখালীতে হোপ বার্থ সেন্টারে নিরাপদ মাতৃত্বে জরুরী এ্যাম্বুলেন্স সেবা চালু
পরেমেরিন ড্রাইভে দুই গৃহবধূসহ আটক ৪, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার