কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন

0
6

বার্তা পরিবেশক:
কক্সবাজারে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিবুর এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ উদ্যাপন করেছে একঝাঁক শেখ রাসেল অনুসারী। শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়াস্থ কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে এ উপলক্ষে সপ্তাহব্যাপী ব্যাতিক্রমী আমেজে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গত ১৬ অক্টোবর শিশুদের দলভিত্তিক “শেখ রাসেল আমাদের বন্ধু” এবং “শেখ রাসেল আমাদের ভালবাসা” শিরোনামে রচনা প্রতিযোগিতা করে কেন্দ্রটি। পরের দিন ১৭ অক্টোবর “শেখ রাসেল আমাদের প্রতিচ্ছবি” শিরোনামে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১৮ অক্টোবর সোমবার সকাল ৮ টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এর মধ্যেদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। কোরআনখানি, দেয়ালিকা উন্মোচন, বৃক্ষরোপণ, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এর সঞ্চালনায় এবং কক্সবাজার সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ শাহজাহান আলী এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “আলোর পথযাত্রী” শিরোনামে দেয়ালিকার ১১ তম সংখ্যা উন্মোচন করেন প্রধান অতিথি বিভীষণ কান্তি দাশ। অতঃপর শহীদ শেখ রাসেল এর রূহের মাগফেরাত কামনা করে সবুজবাগ জামে মসজিদের ইমাম মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা শোকাবহ চিত্তে শেখ রাসেলের স্মরণে তাঁর জীবনী আলোকপাত করেন এবং শিশুদেরকে শেখ রাসেলের সুপ্ত সম্ভাবনাময়ী বাঙ্গালীত্বকে জাগ্রত করে দেশ গঠনের হাতিয়াররূপে নিজেদের গড়ে তোলার প্রয়াসে উদাত্ত আহবান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ গর্বস্মরে বেদনাহত হৃদয়ে বলেন- শেখ রাসেল মরেনি ; শেখ রাসেল বেঁচে আছে এই প্রজন্মের একঝাঁক শেখ রাসেল অনুসারী শিশুদের মাঝে। অনুষ্ঠানের শেষভাগে কেন্দ্রের শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলেই বিমুগ্ধচিত্তে উপভোগ করেন। অতঃপর আমন্ত্রিত অতিথিবৃন্দ রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং নিবাসী শিশুদের নিয়ে শেখ রাসেল এঁর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৫ পাউন্ড ওজনের কেক কাটেন ও শিশুদের খাওয়ান। এ সময় শিশুদের কন্ঠে ধ্বনিত হয়- “ফুলে ফুলে সেজেছে ভুবন, রঙে রঙে রাঙিয়েছি মন। আজ সে খুশির দিন জন্মদিন, শুভ জন্মদিন, শেখ রাসেল তোমার জন্মদিন।” পরিশেষে, শেখ রাসেল দিবসকে স্মরণীয় ও মাহাতœপূর্ণ করে তুলতে ফলদ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আগেরামুর কচ্ছপিয়ায় ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে সাবেকুন নাহার
পরেশেখ রাসেলের জন্মদিন পালন করলো প্রাক্তন ছাত্রলীগ পরিষদ