রামুর কচ্ছপিয়ায় ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে সাবেকুন নাহার

0
5
সোয়েব সাঈদ, রামু 

রামু উপজেলার ৩ নং কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন সাবেকুন নাহার সাবু।
রামু উপজেলা নির্বাচন অফিসে রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে সংরক্ষিত এ ওয়ার্ডে শুধুমাত্র সাবেকুন নাহার সাবু মনোনয়নপত্র জমা দেন। অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় সাবেকুন নাহার সাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন।
সাবেকুন নাহার সাবু ইতিপূর্বে ২ বার বিপুল ভোটে ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন। তাই এনিয়ে নারী ইউপি সদস্য হিসেবে তিনি হ্যাট্টিক জয়ের দেখা পাচ্ছেন।
সফল ইউপি সদস্য সাবেকুন নাহার সাবু ১,২,৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
আগেরিক রামু ও ঈদগাঁও শাখায় জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ
পরেকক্সবাজার শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন