
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর কক্সবাজার জেলা কমিটির -১২২ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ’র সিদ্ধান্ত ও সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)কক্সবাজার সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)কক্সবাজার সদর উপজেলার উক্ত পূর্ণাঙ্গ কমিটিতে দৈনিক রূপালী সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম কে সভাপতি ও জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃ নুরুল আলম সিকদার কে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সোমবার (১নভেম্বর) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।
উক্ত কমিটিতে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সহ-সম্পাদক আরিফ উল্লাহ কাউছার নূরী কে সহ-সভাপতি, দৈনিক রূপালী সৈকত এর রাশেদুল হক রাশেদ সহ-সভাপতি, দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার সালাহ উদ্দিন জাসেদ যুগ্ন-সাধারণ সম্পাদক,সাপ্তাহিক চলন বিলের খবর এর জিয়াউল হক জিয়া যুগ্ন -সাধারণ সম্পাদক,দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার কক্সবাজার প্রতিনিধি জাহেদ হাসান,(১)সাংগঠনিক সম্পাদক, কক্সবাজার ৫২ ডট কম এর দলিল আহমদ ফারুকী (২)সাংগঠনিক সম্পাদক, দৈনিক সাগর দেশ প্রতিকার শামসুল আলম শ্রাবণ, কোষাধক্ষ্য, দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার এ,আর,মোবারক দপ্তর সম্পাদক,দৈনিক আমাদের কক্সবাজার পত্রিকার মোঃ জহির উদ্দিন প্রচার সম্পাদক, দৈনিক রুপালী সৈকত পত্রিকার সরওয়ার আলম সাকিব,আই,সি,টি,সম্পাদক, কক্সবাজার৫২ ডট কম এর জাহেদ উল্লাহ জাহেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার রাশেদুল আলম রাশেদ, গবেষণা বিষয়ক সম্পাদক, এডভোকেট মুকতার আহমদ সিকদার, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক, দৈনিক ভোরের কক্সবাজার এর হেলাল উদ্দিন কে ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে।
কমিটির নির্বাহী সদস্য হলেন, ফজলুল কাদের চৌধুরী প্রকাশক ও সম্পাদক দৈনিক রুপালী সৈকত, মোহাম্মদ শহীদুল্লাহ দৈনিক একুশে সংবাদ, শহিদুল করিম শহিদ দৈনিক আমাদের কক্সবাজার, সোহেল আরমান নিউজ ভিশন ৭১,মোহাম্মদ সায়েদ দৈনিক আলোকিত উখিয়া, ফরিদুল আলম রনি দৈনিক রুপালী সৈকত, শাহাব উদ্দিন(বাবু)ক্রাইম ডিসকভারি, ফাহিম মুনতাসির শোভন দৈনিক বাংলা পত্রিকা, খোরশেদ আলম দৈনিক কক্সবাজার৭১,দিদারুল আলম জিসান,৭১ বাংলা টিভি।













