
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে মুবারজান বেগম (৩৪) নামে এক গৃহবধূকে কুপিয়ে খুন করেছে তার স্বামী। মঙ্গলবার রাতে টেকনাফের শালবন রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ ওই গৃহবধূর স্বামী জাফরকে আটক করেছে।
নিহত মুবারজান (৩৪) জাদিমুড়া শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের ব্লক সি/৬, এফসিএন-২৬৭৮৮৬-এর বাসিন্দা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের শালবন রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। মরদেহ উদ্ধার করে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।













