
রামু প্রতিনিধিঃ
রামুতে ভোটের রেশ ধরে এক ব্যক্তিকে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে ১৭নভেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৮নং ওয়ার্ড পশ্চিম মেরংলোয়া ফরিদের দোকানে বলে জানা গেছে। এঘটনায় আহত ব্যাক্তি আবু তালেবকে রামু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত আবু তালেব জানান, ফরিদের দোকানে চা খেয়ে বেরিয়ে আসার সময় একই এলাকার দিদারুল আলম তাকে নির্বাচনে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীকে ভোট দেওয়ার বিষয় নিয়ে গালি গালাজ শুরু করে। এসময় সে গালি দেওযার বিষয়ে জানতে চাইলে এক পর্যায়ে তাকে লাটি দিয়ে মাথায় আঘাত করলে অজ্ঞান হয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামু হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত আবু তালেব রামু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আবু তালেব কৃষকলীগের ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে দিদারুল আলম বলেন, এধরনের কোন ঘটনার সম্পর্কে আমি অবগত নয়। তবে শুনেছি এলাকার কিছু ছেলে কথাকাটি করছে। বাকী ঘটনার বিষয়ে আমি কিছু জানিনা। তার বিরোদ্ধে আনা অভিযোগ পরাজিত কোন প্রার্থীর ষড়যন্ত্র বলে দাবী করেন। এদিকে সংঘটিত ঘটনার ব্যাপারে স্থানীয় প্রশাসনের নিকট সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন সচেতন মহল।













