রামুতে গলায় ফাঁস লাগিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

0
3

নিজস্ব প্রতিনিধিঃ

রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের উত্তর হাই টুপি (৬নং ওয়ার্ড) এলাকায় তুহিনা আক্তার (১৭) নামের দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় নিজ ঘরে কেউ না থাকায় ঘরের দরজা বন্ধ করে এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

উদ্ধারকৃত কিশোরী ইউনিয়নের ৬নংওয়ার্ড হাই টুপিপাড়ার দিনমজুর আবুল কালামের মেয়ে‌।
ঘটনার সুত্রে জানা যায়,

তুহিনা আক্তার দীর্ঘদিন ধরে স্থানীয় এক কিশোরের সাথে প্রেমের সম্পর্ক ছিল, তাদের মধ্যে মান অভিমানের আশংকা প্রকাশ করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।

এবিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনারুল ইসলাম জানান, রামু থানার একটি ফোর্স ঘটনাস্থল থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।

আগেবাঁকখালী নদী ও প্যারাবন রক্ষায় ১৩ দফা দাবীতে ডিসিকে স্মারকলিপি
পরেলোহাগাড়ায় বাসে নারীর শ্লীলতাহানি করায় আটকে গেল সহকারী জজের যোগদান