
কফিল উদ্দিন রামু:
কক্সবাজারের রামু থানায় কর্মরত এসআই (ডিএসবি) মোহাম্মদ ইমরান আলীর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত রামু থানা এলাকায় পাঁচজন প্রার্থীদের চুড়ান্ত ভেরিফিকেশন সম্পন্ন করে তাদের প্রত্যকের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী এবং প্রার্থীদের পরিবারকে মিষ্টিমুখ করিয়ে অনন্য নজির সৃষ্টি করেছেন এসআই ইমরান আলী।
এবিষয়ে জানতে চাইলে এসআই (ডিএসবি) মোহাম্মদ ইমরান আলী প্রতিবেদককে জানান, বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত রামু থানা এলাকায় নিয়োগপ্রাপ্ত পাঁচজন প্রার্থীদের ভেরিফিকেশন সম্পন্নের জন্য মাননীয় পুলিশ সুপার কক্সবাজার মহোদয় এর নির্দেশনা মোতাবেক প্রার্থীদের ভেরিফিকেশন সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার দৃষ্টিকোন থেকে সর্বোচ্চ মানবিক দিক বিবেচনা করে সৎ পন্থায় ভেরিফিকেশন সম্পন্ন করেছি। এবং প্রত্যেকের বাড়িতে ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে মিষ্টি নিয়ে হাজির হয়েছিলাম,তাদের পরিবারের আবেগঘন ভালোবাসা পেয়ে আমি ধন্য,আমি তাদের কর্মময় জীবনের সফলতা কামনা করছি।
রামুতে নিয়োগপ্রাপ্ত ০৫ নং প্রার্থীরা হলেন সদর ফতেঁখারকুল ইউনিয়নের উত্তর শ্রী কুলের সামান্তা বড়ুয়া,কচ্ছপিয়া বালুবাসা গ্রামের মুহিব উল্লাহ,
কাউয়ারখোপ মৈশকুম গ্রামের শাহাব উদ্দিন,
কাউয়ারখোপ পূর্ব পাড়া গ্রামের আরকান উদ্দিন,
এবং দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া গ্রামের আশিকুর রহমান।
এদিকে বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ের একজন অফিসারের কর্ম দেখে স্থানীয় মহলের প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। স্থানীয় সুধিসমাজ জানান, সত্যি প্রশংসার দাবীদার একজন তদন্তকারী কর্মকর্তার এমন কর্মযজ্ঞ। আমরা সারা বাংলায় নিয়োগপ্রাপ্ত সকলের সুস্বাস্থ্য ও সার্বিক সফলতা কামনা করছি।













