রামুর অপহৃত চার শিক্ষার্থীর মধ্যে উদ্ধার ৩, আটক ৭

0
8

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের রামুতে অপহৃত চার শিক্ষার্থীর মধ্যে তিন শিক্ষার্থী উদ্ধার হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে অপহরণকাণ্ডে জড়িত ৭ জনকে।

শুক্রবার র‌্যাব ও আর্মড পুলিশের পৃথক পৃথক  অভিযানে তাদের উদ্ধার ও আটক করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের অভিযান এখনো অব্যাহত আছে।

উদ্ধার তিন শিক্ষার্থী হলেন—রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামক আরো একজন উদ্ধার হয়নি।

১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম জানান, শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ শালবাগান  পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ওই এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে।

আগেকক্সবাজার শহরে ভুয়া এমবিবিএস ডাক্তার আটক
পরেরামুতে অপহৃত চতুর্থ শিক্ষার্থীও উদ্ধার