রামু সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’

0
5
নিজস্ব প্রতিবেদক, রামু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রামু ১০ পদাতিক ডিভিশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মুজিব চিরন্তন’
শনিবার (১১ ডিসেম্বর) রামু সেনানিবাসে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর দিনব্যাপী আয়োজনে চিত্র প্রদর্শনী, বিভিন্ন স্যুভেনিয়র স্টল , চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রামু সেনানিবাসের চিলড্রেন ক্লাব, ইংলিশ স্কুল ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি রামু চিলড্রেন ক্লাবের সভাপতি রাশিদা আহসান, দিনব্যাপী আয়োজনের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সন্ধ্যায় দেশের প্রথিতযশা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মুজিব চিরন্তন’। অনুষ্ঠানে রামু সেনানিবাসের জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. ফখরুল আহসান, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
আগেকানাডা-দুবাই ঢুকতে ব্যর্থ হয়ে দেশে ফিরলেন ডা. মুরাদ
পরেকক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার পর্দা উঠছে বুধবার