
রামু প্রতিনিধি:
মহান বিজয় দিবস ও বিজয়ের সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জোয়ারিয়ানালা ব্লাড ডোনার’স এসোসিয়েশন’। গত ১৬ ডিসেম্বর রামু জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস ও সূবর্ণজয়ন্তী উপলক্ষে শিক্ষার্থী ও মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়।
সকালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প উদ্বোধন করেন এডমিন তৌহিদুল ইসলাম বারেক, মডারেটর আদনান সাহেদ, রাশেদ রানা, হাঃ ছৈয়দ করিম,শাহ মোহম্মদ মক্কী, জুবাইদুল হক
কার্যকরী সদস্য মুকশিদ আলী চৌধুরী, শহীদ ইসলাম, সহ-কার্যকরী সদস্য জিদান, নোমান সাইয়্যেদ সামী, হামিদুল হক, শেফায়েত, জসিম চৌধুরী, রেখা আকতার।
সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন এবং জোয়ারিয়ানালা ব্লাড ডোনার’স এসোসিয়েশনের এ ধরনের সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করেন।













