শপথ নিলেন রামুর ১১ ইউনিয়নের ১৩১ জন ইউপি সদস্য

0
8

 

কফিল উদ্দিন রামু:

শপথ নিলেন রামু উপজেলার ১১ ইউনিয়নের নবনির্বাচিত ১৩১ জন এমইউপি সদস্যরা। সোমবার (২০ ডিসেম্বর) বিকালে রামু উপজেলা নির্বাহী অফিসার বাবাু প্রনয় চাকমা উপজেলা পরিষদ হলরুমে তাঁদের শপথ বাক্য পাঠ করান।

শপথবাক্য পাঠকালে ইউএনও রামু বলেন,
ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে এবং সবাইকে বাল্যবিয়ে বন্ধে জোরালে ভুমিকা রাখতে হবে।

উক্ত শপথগ্রহন অনুষ্ঠানে সহকারি কমিশনার ভুমি রিগ্যান চাকমা, ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি,রামু থানার ওসি তদন্ত অরুপ চৌধুরী,রামু উপজেলা ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তা সাদেকুর রহমান,পিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক সহ সংলিষ্ট্র সকলেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গেল ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী রামুর ১১ইউপির ৯৮জন সাধারণ সদস্য ও ৩৩জন সংরক্ষিত নারী সদস্য শপথ নিয়েছেন। সমভোটে পুনঃনির্বাচন হওয়ায় জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্যের গেজেট প্রকাশিত না হওয়ায় এই ওয়ার্ডের সাধারণ সদস্যের শপথ হয়নি।

আগেশিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়া সেই মেয়রকে আ.লীগ থেকে বহিষ্কার
পরেশপথ নিলেন উখিয়া, টেকনাফ ও চকরিয়ার ১২ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা