
সিবিকে ডেস্কঃ
কক্সবাজারের চকরিয়ায় নৌকার প্রার্থীর বিপক্ষে কাজ করায় ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ। দীর্ঘদিন ধরে পুর্ণাঙ্গ কমিটি গঠন না করা ও ওয়ার্ড সম্মেলন করতে ব্যর্থ হয়েছে। একইভাবে সাধারণ সম্পাদক নাঈমুল হক ও সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরাফাত নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিনের পক্ষে কাজ করার অভিযোগ উঠায় জেলা কমিটির নির্দেশে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।













