কক্সবাজারে পর্যটক ধর্ষণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

0
6

নিজস্ব প্রতিনিধিঃ

কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয় জনকে আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর মডেল থানায় এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর স্বামী।

মামলার আসামিরা হলেন— প্রধান অভিযুক্ত আশিকুল ইসলাম, জয়, বাবু ও আটক হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দুই বাকি দু্ই থেকে তিনজনকে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা থেকে বুধবার সকালে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে আসেন ওই নারী। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে।

র‍্যাব জানায়, বিকেলে তারা সৈকতের লাবণী পয়েন্টে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথা-কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার ৮ মাসের সন্তান ও স্বামীকে সিএনজি অটোরিকশায় করে কয়েকজন তুলে নিয়ে যান।

এ সময় আরেকটি অটোরিকশায় তাকে তুলে নেন তিন যুবক। পর্যটন গলফ মাঠের পেছনে একটি ঝুপড়ি বাড়ি পেছনে নিয়ে তারা তাকে ধর্ষণ করেন।

এরপর তারা ওই নারীকে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে নিয়ে যান। সেখানে তারা ইয়াবা সেবনের পর তাকে আবার ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে সন্তান ও স্বামীকে হত্যা করা হবে জানিয়ে রুম বাইরে থেকে বন্ধ করে তারা চলে যান।

জিয়া গেস্ট ইনের তৃতীয় তলায় এক যুবকের সহায়তায় কক্ষের দরজা খোলেন ওই নারী। তারপর ফোন দেন ৯৯৯-এ। ওই নারীর অভিযোগ, তাৎক্ষণিক তাকে সাহায্যে এগিয়ে আসেনি পুলিশ। পরে তিনি র‍্যাবকে অভিযোগ জানান। পরে র‍্যাব তাকে ও তার স্বামী সন্তানকে উদ্ধার করে।

হোটেলের (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় তিন  দুজনকে শনাক্ত করার কথা জানায় র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, আশিক চার মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি।

কক্সবাজার সদর মডেল থানার এক কর্মকর্তা জানান, গত বছর আশিকের নেতৃত্বে কয়েকজন এক যুবককে ছুরিকাঘাত করে সবকিছু ছিনিয়ে নেন। এই মামলায় তিনি জেলে ছিলেন।

আগেকুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত রামুর ২ শিক্ষার্থীর
পরেনৌকার বিপক্ষে কাজ করায় চকরিয়ায় যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা