কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা দিতে ছাত্রলীগের ‘হেল্প ডেস্ক’

0
5

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ‘হেল্প ডেস্ক’ খুলেছে জেলা ছাত্রলীগ। পর্যটন এলাকায় এখন থেকে প্রশাসনের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার বিষয়ে কঠোর নজরদারি রাখবে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার দুপুরে সৈকতের লাবণী পয়েন্টের জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে হেল্প ডেস্ক কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান। ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এই কার্যক্রমে অংশ নিয়েছে। এই হেল্প ডেস্ক কার্যক্রম উদ্বোধন করার পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সৈকতে ঘুরে পর্যটক উদ্দেশ্যে নিরাপত্তা বিষয়ে বার্তা দেন তিনি।

মারুফ আদনান বলেন, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার বেড়াতে আসা পর্যটকরা এখন থেকে কোনো প্রকার হয়রানি ও অসুবিধার সম্মুখীন হলে সাইনবোর্ডে দেয়া হেল্প লাইনে যোগাযোগ করলে তৎক্ষণাৎ দায়িত্বে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত হবেন এবং যে পর্যটকের সহযোগিতা প্রয়োজন হবে তাদের সহযোগিতা প্রদান করা হবে।
ছাত্রলীগের নেতাকর্মীরা সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে মাইকিং করে হেল্প ডেস্ক নম্বর ও তাদের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।

এসময় জেলা ছাত্রলীগ নেতা সাখাওয়াত, সদর উপজেলা সভাপতি তামজিদ পাশা, ছাত্রলী নেতা মনিরুল হক, রফিকুল ইসলামসহ ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আগেসেন্টমার্টিনের নীল জলে ভয়ংকর ব্যাক্টেরিয়া, হতে পারে মত্যু!
পরেবিদায় বিষাদময় একুশ; স্বাগত ২০২২