নতুন বই পেয়ে উচ্ছ্বসিত রামুর এসএইচডি মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা

0
8
রামু প্রতিনিধি:
রামু উপজেলার পানির ছড়া এসএইচডি মডেল হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। শনিবার (১ জানুয়ারী)
প্রধান শিক্ষক জনাব আব্দুল হালিমের সভাপতিত্বে  বই উৎসবে উপস্থিত ছিলেন সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের সহ সভাপতি এসএম হেলাল উদ্দীন, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
এম ওমর শওকত এর সঞ্চলানায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল হামিদ। বছরের প্রথম দিনে ষষ্ঠ শ্রেণীতে ৭০ জন এবং সপ্তম শ্রেণীতে ৬৫ জন শিক্ষার্থীদের মাঝে সরকার ঘোষিত বিনামূল্যে  বই বিতরণ করা হয়।অষ্টম ও নবম শ্রেণির বই এখনো না আসায় বিতরণ করা সম্ভব হয়নি। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের   মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মণি,মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য যে,রামু উপজেলার শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া অজপাড়া এলাকায় শিক্ষার প্রসার বিস্তারের জন্য দশ জন স্থানীয় তরুণ যুবকদের হাতে ১৪ই নভেম্বর ২০১৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়ে ২০১৫ সাল থেকে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যে বিদ্যালয়টি মাধ্যমিক এর অনুমোদন লাভ করেছে।বর্তমানে ৪২০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। জেএসসি ও এসএসসি এর চমকপ্রদ ফলাফলের মাধ্যমে এসএইচডি মডেল হাই স্কুলটি রামু উপজেলায় শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখছে।
আগেউখিয়ার তুলাতুলী প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ 
পরেবিমানবন্দরে শ্রমিক লীগের দুই গ্রুপের কর্মসূচি! রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা