রামুতে ২দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

0
4
মোঃ নাছির উদ্দিন, রামু 
কক্সবাজারের রামুতে ২দিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন হয়েছে।বুধবার (০৫ জানুয়ারি) বেলা ২টার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা পারভিন এর সভাপতিত্বে ল্যাবলেটরী স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে এ অনুষ্ঠান উদ্বোধন হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার মামুনুর রশিদ,
হোসাইনুল ইসলাম মাতাব্বর প্রধান শিক্ষক জারাইলতলী উচ্চ বিদ্যালয়,অরুপ কুমার চৌধুরী ওসি তদন্ত রামু থানা,রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ। এতে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.আজিজুল হক সিকদার, শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রজেক্ট নিয়ে অংশ গ্রহণ করেন। শেষে উপজেলা নির্বাহী অফিসার, অতিথি, শিক্ষক ও বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা স্টল গুলো পরিদর্শন করেন।
আগেনাইক্ষ্যংছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ
পরেমিতু হত্যা মামলা : বাবুল আক্তারের জামিন নামঞ্জুর