রামু গর্জনিয়ায় নদীর উপর ব্যক্তিগত উদ্যোগে কাঠের সেতু নির্মাণ

0
6

 

আবদুল মালেক সিকদার, রামু
বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫১ বছর পূর্ণ হলেও রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ সুজা রোডের মাঝখাঁন দিয়ে বয়ে যাওয়া রাজঘাট এলাকার গর্জয় খালের উপর নির্মাণ হয়নি কোনো স্থায়ী ব্রিজ, এই খালের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা দিয়ে পার হতেন গ্রামের হাজার হাজার মানুষ, নৌকা নিয়ে নদী পার হতে গিয়ে পা পিছলে বই-খাতা নিয়ে শিক্ষার্থীদের খালের পানিতে পড়ে যাওয়ার মতো ঘটনারও নজির আছে।
এছাড়া নদী পার হওয়া ছিল রুগী ও বয়স্কদের জন্য কষ্টকর, জনগণের দুর্ভোগের চিন্তা করে এই নদীর উপর খাটের সেতু নির্মাণের উদ্যোগ নেই স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী, স্থানীয় জনগণের সহযোগিতায় ও চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে ১ লক্ষ ৫০ হাজার খরচ টাকা করে ১০০ ফুট লম্বা এই নদীর উপর নির্মান করে দে কাঠের সেতু। এই সেতু নির্মাণ করতে সময় লেগেছে একমাস।

গ্রামবাসীরা জানান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ও পরে এ পর্যন্ত কোন ব্রিজ বা সাঁকো নির্মাণের উদ্যোগ নেয়নি কোন জনপ্রতিনিধি। বাবুল চৌধুরী উদ্যোগ নিয়ে আমাদেরকে কাঠের সেতু তৈরি করে দে।

রবিবার সরেজমিনে দেখা গেছে গাছের গুঁড়ি পুতে তার ওপর কাঠের পাটাতন বিছিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে, ইতোমধ্যে সেতু টি জনসাধারণের চলাফেরার জন্য উম্মুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান প্রাইমারী স্কুল, হাই স্কুল, মাদ্রাসা ও কলেজে লেখাপড়া করার জন্য যেতে হয় শিক্ষার্থীদের, গর্জনিয়া বাজার, রামু ও কক্সবাজারে অফিস-আদালতে, রোগী নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হলো এই নদী। মরিচ্যার চর, মুনিয়া কাঁটা, নজু মাতব্বর পাড়া, লেবু ছড়ি, হাজিরপাড়াসহ আরো বিভিন্ন গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পারাপার হয় এই নদী দিয়ে। তাই স্থায়ী জনদুর্ভোগ লাঘবে এই নদীর উপর সরকারিভাবে ব্রীজ নির্মাণের জন্য রামু উপজেলার চেয়ারম্যান, মাননীয় সংসদ, সরকারের কাছে দাবী জানান স্থানীয় সচেতন এলাকাবাসী।

কাঠের সেতু নির্মাণে কাজের উদ্যোক্তা গর্জনিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল চৌধুরী
জানান বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫১ বছর পূর্ণ হলেও শাহ সুজা রোডের মাঝখাঁন দিয়ে বয়ে যাওয়া গর্জয় খালের উপর নির্মাণ হয়নি কোন ব্রিজ, জনদুর্ভোগের কথা চিন্তা করে নিজ উদ্যোগে স্থানীয় মানুষের সহযোগিতায় এই নদীর উপর খাটের সেতু নির্মাণ করি,এই নদীর উপর স্থায়ী ব্রীজ নির্মাণের সরকারের সহযোগিতা চান এই চেয়ারম্যান।

আগেআরসা প্রধানের ভাই শাহ আলীর বিরুদ্ধে ৩ মামলা
পরেসোমবার কক্সবাজারে ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত