রামুতে ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

0
7

 

নিজস্ব প্রতিবেদক, রামু
ইসলামের নির্দেশ, সামাজিক জীবনে শান্তি এবং নিরাপত্তা অর্জন বিষয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে রামু ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা। সোমবার (৩১ জানুয়ারি) রাতে ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার ৫২তম বার্ষিক সভায় প্রধান বক্তার বয়ান করেন, কক্সবাজার গোমাতলী হোছাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর আলম।

দ্বীনি ইসলামের আলোচনায় বক্তারা বলেন, ‘ইসলাম’ শব্দটিতে আল্লাহ তাআলার ধর্মের মূলতত্ত্ব নিহীত রয়েছে। ইসলাম বলতে বোঝায় আনুগত্য, বাধ্যতা ও আত্মসমর্পণ। ইসলাম গ্রহণ করার মাধ্যমেই আল্লাহর কাছে সমর্পণ করতে হয়। ইসলামের মূল মর্মবাণী হলো মানুষের সর্বস্ব আল্লাহ তাআলার কাছে সোপর্দ করে দেয়া।

মাওলানা আ হ ম নুরুল কবির হিলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দ্বীনি ইসলামের আলোচনা করেন, রামু জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা শামসুল হক, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আবদুল হান্নান, রামু মুহাম্মদীয়া দারুচ্ছালাম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইয়াকুব, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এজাজুল করিম শফি, চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসার ছাত্র হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস, অফিসেরচর চরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক, সিকদার পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শহীদুল্লাহ্। সভায় পবিত্র কোরআন থেকে দীর্ঘ আয়াত তেলওয়াত করেন, রামু জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক কারী হুমায়ুন কবির। সোমবার আছরের নামাজের পর সভা শুরু হয়।

ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার ৫২তম বার্ষিক সভায় হেফজ বিভাগের ৮ জন শিক্ষার্থীকে দস্তারে ফযিলত প্রদান করা হয়। পবিত্র কোরআন হেফ্জ সমাপনকারী দস্তারে ফযিলত গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ১নং ওয়ার্ড শিকলঘাট এলাকার মাওলানা ফরিদ উদ্দিনের ছেলে হাফেজ মোহাম্মদ হুজাইফা, ২নং ওয়ার্ড অফিসেরচর সিকদার পাড়া এলাকার নুরুল আলমের ছেলে হাফেজ মোহাম্মদ শাহেদ আলম, কাউয়ারখোপ ইউনিয়নের ৮নং ওয়ার্ড উখিয়ার ঘোনা স্কুল পাহাড় এলাকার জামাল উদ্দিনের ছেলে হাফেজ মোহাম্মদ জয়নাল আবেদিন মোর্শেদ, চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড মালুমঘাট রিংভং ছগির শাহকাটা এলাকার মোহাম্মদ মনজুর আলমের ছেলে হাফেজ মোহাম্মদ ফাহিম, একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে হাফেজ মোহাম্মদ তাজুল ইসলাম, শামশুল আলমের ছেলে হাফেজ মোহাম্মদ সিফাত, ভেওলা মানিকচর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএমচর হুনারজুম এলাকার নুরুল ইসলামের ছেলে হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম, বান্দরবান জেলার আলীকদম উপজেলার ৫নং ওয়ার্ড পূর্ব পালংপাড়া এলাকার নাজির হোছাইনের ছেলে হাফেজ মোহাম্মদ রাশেদ।

সকালে অনুষ্ঠিত তামাদ্দনীক প্রতিযোগীতায় হেফজ বিভাগের কেরাত বিষয়ে রামু অফিসের চরের শাহেদ আলম প্রথম, চকরিয়ার ফজলুল কাদের দ্বিতীয়, মালুমঘাটের মো. আবদুর রহিম তৃতীয় স্থান অধিকার করে। আযান বিষয়ে ইনানীর মিজানুর রহমান প্রথম, মালুমঘাটের মো. তামিম দ্বিতীয়, সোনাইছড়ির হারুনুর রশিদ তৃতীয় স্থান অধিকার করে। হামদ ও নাত বিষয়ে মালুমঘাটের মোহাম্মদ তামিম প্রথম, ইনানীর মিজানুর রহমান দ্বিতীয়, অফিসের চর সিকদার পাড়ার মাহাদি তৃতীয় স্থান অধিকার করে। মকতব বিভাগে কেরাত বিষয়ে অফিসেরচর এলাকার সাজ্জাদ প্রথম, সালমান শিহাব দ্বিতীয়, শাহেদ আলম তৃতীয় স্থান অধিকার করে। হামদ ও নাত বিষয়ে মোহাম্মদ সোয়াদ প্রথম, নিহাদ দ্বিতীয়, মোছাম্মদ ফাতেমা তৃতীয় স্থান অধিকার করে।

ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার ৫২তম বার্ষিক সভা আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব এড. আবুল মনসুর, সাধারণ সম্পাদক একে খাঁন, অর্থ সম্পাদক মো. মাইমুনুর রশিদ, ফতেখাঁরকুল সিকদার পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু ছাবের, ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ওবাইদুল গফুর, হাফেজ শফিউল আলম, হাফেজ বারেক উল্লাহ।

আগেমেজর সিনহা হত্যায় যাবজ্জীবন শাস্তি পেলেন যারা
পরেকারাগারের কনডেম সেলে প্রদীপ-লিয়াকত