
ইয়াছিন আরাফাত,মহেশখালী
গতকাল সোমবার রাতে মহেশখালী উপজেলা পরিষদ কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী
ছোট মহেশখালী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রাহী প্রার্থী রিয়ান সিকদার মোটর সাইকেল প্রতীক ৩৯২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী সিরাজুল মোস্তফা বাঁশি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩৪৯ ভোট। ৩য় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দু সামাদ আনারস প্রতীক পেয়েছেন ৩১০০ ভোট। নৌকার প্রার্থী এনামুল করিম প্রতিদ্বন্দ্বিতায় আসে নাই।
এই দিকে স্মরনকালের মহেশখালীর ইতিহাসে প্রশাসনের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনকে ঘিরে অজানা শঙ্কা বিরাজ করলেও দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রশাসনের তিনস্তরের নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে সম্পন্ন হয়।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এক নাগাড়ে চলে ভোট গ্রহণ।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, একটি অবাধ গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দিতে পেরে নিজেকে একজন পুলিশ হয়ে গর্ভীত মনে করছি।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমেলেন্দু কিশোর বলেন, একটি কেন্দ্রে হাতাহাতি ঘটনা ঘটলেও সুষ্টু ও সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি আর বলেন সুষ্ট নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে ছিল।













