দুইদিন বন্ধ থাকবে মেরিন ড্রাইভ ভ্রমন

0
7
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার শহরের কলাতলী থেকে মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বেলী হ্যাচারী পর্যন্ত সড়ক সংস্কার কাজের জন্য দুইদিন বন্ধ রাখা হবে। আশে-পাশে বিকল্প সড়ক না থাকায় পর্যটকরা এ দুইদিন মেরিন ড্রাইভ ভ্রমন করতে পারবেন না।
সোমবার থেকে মঙ্গলবার এ দুইদিন বন্ধ থাকার কথা জানিয়েছেন কক্সবাজারের পৌর মেয়র মুজিবুর রহমান। তিনি জানান, ৭ ও ৮ মার্চ এ দুইদিন সংযোগ সড়কটি সংস্কার কাজের জন্য বন্ধ থাকবে। এতে কলাতলী থেকে মেরিন ড্রাইভে উঠা যাবে। পর্যটকদের অন্য কোন বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, কলাতলী থেকে মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বেলী হ্যাচারী পর্যন্ত বন্ধ থাকলে সৈকত ছাড়া আশে-পাশে আর কোন সংযোগ সড়ক নেয়। যদি কেউ যেতে চায় তাহলে উখিয়ার কোটবাজার বা রামুর খুনিয়াপালংয়ের গোয়ালিয়া হয়ে যেতে হবে।
আগেরামুতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
পরেশহরের কলাতলী থেকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১