শহরের কলাতলী থেকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার-১

0
12

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার শহরের কলাতলীর আদর্শগ্রাম এলাকা থেকে ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তার নাম মোহাম্মদ সিরাজ (৬৪)।
সোমবার বেলা ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) বিল্লাল হোসেন।
গ্রেপ্তার সিরাজ কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের উত্তর আদর্শগ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) বিল্লাল হোসেন জানান, রোববার বিকেলে আদর্শগ্রাম এলাকায় সিরাজের বাড়িতে ফেন্সিডিল মজুদ করা হয়েছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব। পরে সিরাজের বসতঘরের চৌকির নিচ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।
আগেদুইদিন বন্ধ থাকবে মেরিন ড্রাইভ ভ্রমন
পরেসোনাক্ষী সিনহার বিরুদ্ধে পরোয়ানা জারি